ধারাবারিষায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
সূত্রঃ সংগৃহীত
মো. আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য এবং এনসিপি-জামায়াতের কথিত অপপ্রচারের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনিরুজ্জামান হেনার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ধারাবারিষা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীরা দলীয় বক্তব্য তুলে ধরেন এবং কর্মসূচির পক্ষে স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হাসান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন চুনু, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য মো. লিটন ইসলাম এবং সমাজসেবক তানভীর রহমান বাচ্চু।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









