জামায়াত ক্ষমতায় এলে লেংটা হয়ে জুতা মারতে বলব: বিএনপি নেতা মতিউর রহমান

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম
জামায়াত ক্ষমতায় এলে লেংটা হয়ে জুতা মারতে বলব: বিএনপি নেতা মতিউর রহমান

সংগৃহীত

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি


জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নিজের ওপর জুতা মারার আহ্বান জানাবেন বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। তাঁর এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চালানোর সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।


মতিউর রহমান বলেন, “জামায়াতে ইসলামী যদি কোনো দিন ক্ষমতায় আসে, তাহলে আমি কাপড় খুলে লেংটা হয়ে আপনাদের বলব, আপনারা আমার ওপর জুতা মারেন।”


তাঁর এ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


মতিউর রহমান ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া তিনি জেলা সদরের বিসিক শিল্পনগরী মুন্সিরহাট এলাকায় অবস্থিত সাবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।


জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির এই নেতার এমন মন্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এমকে/বিএম২৪