ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন।


রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।


এমকে/বিএম২৪