জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় দাগনভূঞার ইউএনও শাহীদুল ইসলাম
সূত্রঃ সংগৃহীত
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: সাইফ উদ্দিন নিশাত
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এবং সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
২০২৬ সালের আগস্ট মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় সেরা ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় মূল্যায়নে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইউএনও ফারহানা নাসরিন প্রথম এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউএনও মেহেদী হাসান কাউসার তৃতীয় স্থান অর্জন করেন।
জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে দাগনভূঞা উপজেলা প্রশাসন এ সাফল্য অর্জন করেছে।
এ বিষয়ে ইউএনও মো. শাহীদুল ইসলাম বলেন, “এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।
এমকে/বিএম২৪








