কুড়িগ্রামে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
কুড়িগ্রামে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৫৮০ পিস ইয়াবাসহ সায়েদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় সায়েদের দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে রাখা ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪