চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সূত্রঃ ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জিসান আহমেদ।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।


এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামিক টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।


নতুন কমিটির সদস্যরা চুয়াডাঙ্গার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।