খুলনায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের আগমন, যুবশক্তির শুভেচ্ছা
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের খুলনা মহানগরে বিশেষ সাংগঠনিক সভায় যোগদান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় যুবশক্তি, খুলনা মহানগর।
রোববার (১৮ অক্টোবর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্যসচিব মো. হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের এ সাংগঠনিক সফরের মধ্য দিয়ে খুলনার ছাত্র ও যুবসমাজ আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশের তরুণদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল হবে।
বার্তায় তাঁরা কেন্দ্রীয় নেতাদের খুলনা সফর এবং বিশেষ সাংগঠনিক সভার সার্বিক সফলতা কামনা করেন।
এমকে/বিএম২৪









