করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভুঁইয়ার স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভুঁইয়ার স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত

সংগৃহীত

মোঃ মাহ্ফুজুল হক , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভুঁইয়ার স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।


গত ১ নভেম্বর বিকেল ৩টায় উপজেলার বানকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণিল সাজে উৎসবমুখর পরিবেশে এ খেলার আয়োজন করা হয়। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল-মাসুদ সুমন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জালাল মো. গাউস জিপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান সিকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন পিপি, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজুর রহমান মাহফুজ ও শেখ রাসেল। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমুনিরা এবং সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. নুরুল ইসলাম।


খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম যুবনেতা ও জুলাই যোদ্ধা রকি ভুঁইয়া এবং ছাত্রনেতা মো. রাজিব ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম।


খেলায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ আয়োজন শুধু করিমগঞ্জের দক্ষিণ অঞ্চলেই নয়, পুরো উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।


এমকে/বিএম২৪