রাশেদ খান বিএনপির ‘পরীমনি’: সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ এএম
রাশেদ খান বিএনপির ‘পরীমনি’: সালাহউদ্দিন আম্মার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনকে বিএনপির ‘পরীমনি’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।


সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রাশেদ খাঁনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে এমন মন্তব্য করেন তিনি।


সালাহউদ্দিন আম্মারের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে রাশেদ খাঁনকে বিএনপির ‘পরীমনি’ হিসেবে আখ্যা দিতে শোনা যায়।


রাজনৈতিক অঙ্গনে রাশেদ খাঁন ও বিএনপিকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই সালাহউদ্দিন আম্মারের এই মন্তব্য সামনে এলো।


এর আগে বিভিন্ন সময় রাশেদ খাঁন বিএনপির রাজনীতি ও দলটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সালাহউদ্দিন আম্মারও সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।