জ্বালানি আমদানিতে বাড়তি ৩৫ হাজার কোটি টাকা খরচের শঙ্কা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
জ্বালানি আমদানিতে বাড়তি ৩৫ হাজার কোটি টাকা খরচের শঙ্কা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


চলতি বছর বাংলাদেশে জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ হতে পারে। এ বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি দেশীয় মুদ্রা টাকার ওপরও চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি আমদানি ব্যয় ২০২৫ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে। বাড়তি এ ব্যয় দেশের মোট বাণিজ্য ঘাটতির প্রায় ১০ শতাংশের সমান।


জেডসিএর হিসাব বলছে, জ্বালানির বর্তমান দাম অব্যাহত থাকলে আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা ৫ দশমিক ৭ মাস থেকে কমে ৫ দশমিক ২ মাসে নেমে আসতে পারে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, তা দিয়ে প্রায় ৮ গিগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব। এই সক্ষমতা দেশের বর্তমান প্রায় ৩২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ২৫ শতাংশের সমান।



এমকে/বিএম২৪