বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ নেতা
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নেতারা হলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, নতুন মনোনীত নেতারা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছে দলটি।
এমকে/বিএম২৪








