ড্রিমস ফর ইয়ুথের সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক জিহাদ
মোঃ তানজু আহমেদ, রায়পুর (লক্ষীপুর) প্রতিনীধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অলাভজনক স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক যুব সংগঠন ড্রিমস ফর ইয়ুথের ২০২৬–২০২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরউদ্দিন জাবেদ ও সাধারণ সম্পাদক জিহাদ হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি জান্নাত মেহবুবা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আরা প্রীতি, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান, কোষাধ্যক্ষ ইসরাত জাহান, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক মেঘলা রাণী দাস এবং সদস্য জয় সাহা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরউদ্দিন জাবেদ বলেন, নতুন কমিটি আগামী দুই বছর সমাজসেবামূলক কার্যক্রম, যুব উন্নয়ন ও স্বেচ্ছাসেবী উদ্যোগকে আরও গতিশীল করতে কাজ করবে। পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।








