চৌফলদন্ডীতে বজ্রপাতের আঘাতে এক দিনমজুরের মৃত্যু

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম
চৌফলদন্ডীতে বজ্রপাতের আঘাতে এক দিনমজুরের মৃত্যু

নাছির নোমান,   ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজের উপর চার সন্তানের জনক এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল সকাল পৌনে ১০ টার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্যে জানাযায় ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটার (বটতলী পাড়া) অছিউর রহমানের পুত্র রমিজ উদ্দিন [৩৫) সকার ৯টায় মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে টমটম যোগে চৌফলদন্ডী ব্রীজে পৌঁছে। ব্রীজ পার হওয়ার সময় আকস্মিক জ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যেুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।