৩০ দিনের মধ্যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নোটিশ
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত নোটিশ প্রকাশ করা হয়। উক্ত নোটিশে আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে কুড়িগ্রাম জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
২ মে ২০২৬ শনিবার প্রকাশিত নোটিশে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে মোঃ আশরাফুল হক বিপুল কে এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে মোঃ সোহেল রানা কে।
নোটিশে আরও অন্যান্য পদে নির্বাচিত নামের তালিকাতে রয়েছে। সিনি: সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন, সহ-সভাপতি সাজ্জাদুল আলম সিফাত, সহ-সভাপতি নাজমুল হাসান ইমন, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল রহমান রাকিব, দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, প্রচার সম্পাদক ইফতে খারুল ইসলামের নাম নোটিশে প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন পর বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত নোটিশ প্রদান করা হয়। এবং ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।









