মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আশরাফ আলী
সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী।
তিনি ২ মে ২০২৬ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার (২ মে) ফার্মেসি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী বলেন, “ গবেষণা বান্ধব, যুগোপযোগী ও দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে ফার্মেসি বিভাগকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। এ ব্যাপারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই, সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা চাই।"
উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী ২০১৭ সালের সেপ্টেম্বরে জাপান সরকার প্রদত্ত MEXT বৃত্তির অধীনে University of Shizuoka থেকে Pharmaceutical Science বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানে Anti-cancer drug SN-38 ও Cubosome nanoparticles নিয়ে গবেষণা করেন। এছাড়াও তিনি দেশি-বিদেশি জার্নালে বিশটির অধিক রিসার্চ পেপার প্রকাশ করেছেন। আরো অনেক গবেষণার কাজ চলমান রয়েছে ।
বর্তমানে তিনি মাভাবিপ্রবির এস্টেট অফিসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।








