জোয়ারে তলিয়ে গেল কুতুবদিয়া হাসপাতালের ওয়াটার এম্বুলেন্স
কুতুবদিয়া প্রতিনিধি :
শনিবার ( ০২ মে) কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার নৌ পথে রুগি পরিবহনের একমাত্র বাহন আন্তর্জাতিক সংস্থা আইওএমের দেওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকার পর আজ দুপুরে জুয়ারের পানিতে তলিয়ে যায়।
দ্বীপের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ওয়াটার এম্বুলেন্সটি নামমাত্র দেয়া হলে ও এতে কোন যাত্রী সেবা পায়নি। উদ্বোধনের পর থেকে অযত্ন অবহেলায় পড়ে আছে এম্বুলেন্সটি এতে দেখবাল করার ছিল না কেউই।
স্হানীয় সুত্রে জানা যায় ,উদ্বোধনের পর থেকেই অতিরিক্ত জ্বালানি ব্যয়ের কারণে ওয়াটার অ্যাম্বুলেন্সটি কার্যক্রমে রাখা সম্ভব হয়নি। যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি বর্তমানে ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
কুতুবদিয়া উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম মারুফ জানান , নোঙর করা ওয়াটার অ্যাম্বুলেন্সটি জোয়ারে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দুপুরে ঘাটে লোক পাঠানো হয়েছে। উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








