১১ দলীয় জোটের গণভোটের রায় কে বাস্তবায়ন করার দাবিতে মিছিল
মোঃ কাজল ইসলাম, সদর উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় আজ ২ মে শনিবার বিকালে গণভোটের রায় কে বাস্তবায়ন করার লক্ষ্যে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
বিকালে কুড়িগ্রাম জেলার আলিয়া কামিল মাদরাসা থেকে বের হয় বিক্ষোভ মিছিল। এর পরে কুড়িগ্রাম শাপলা চত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় বিজয় স্তম্ভে গিয়ে পৌঁছায়। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য পেশ করেন।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা নিজাম উদ্দিন, এনসিপি'র জেলা আহ্বায়ক মোঃ মকুল মিয়াসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ্র।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ই ফ্রেবুয়ারি জাতীয় সংসদ এবং গণভোটের নির্বাচন হয়েছে। কিন্তু বর্তমান সরকার ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন মেনে নিলেও গণভোট কে তারা মানতেছে না। তারা দেশের ৭০% মানুষের চাওয়া পাওয়ার সাথে প্রতারণা করছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও গণভোটকে সরকার মানতে নারাজ। আমরা এই সরকার কে বলতে চাই যদি মানতে হয়, তাহলে গণভোটও মানতে হবে আর যদি মানতে না হয়, তাহলে জাতীয় সদস্য নির্বাচনও মানা যাবে না। দেশের ৭০% মানুষের চাওয়া পাওয়া নিয়ে কোন রকম ছিনিমিনি খেলা জাতি মেনে নিবে না।
বক্তব্যে আরও বলা হয়, যদি অবিলম্বে এই রায় কে বাস্তবায়ন করা না হয়। তাহলে অতীতের মতো সময় আসতে বেশি দেরি হবে না। তাই আমরা বলতে চাই জনগণের রায় নিয়ে মিথ্যা প্রতারণা করা বন্ধ করুন এবং যত দ্রুত সম্ভব এই রায় কে বাস্তবায়ন করে দেশের ৭০% জনগণের ন্যায্য দাবী বুঝিয়ে দেন।
বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








