সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সীমান্তবর্তী নাঙ্গলকোটের তেতৈয়া গ্রামের হামলা

প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০২:৫৬ পিএম
সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সীমান্তবর্তী নাঙ্গলকোটের তেতৈয়া গ্রামের হামলা

মোঃ ফারুক হোসেন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

গতরাত ১০ টায় পূর্ব শত্রুতার জের ধরে ৩নং ডমুরুয়া ইউনিয়নের নাঙ্গলকোট সীমান্ত ঘেঁষা এনায়েতপুর গ্রামে পার্শ্ববর্তী নাঙ্গলকোট থানার তেতৈয়া গ্রামের একদল যুবক এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হামলায় এনায়েতপুর গ্রামের খুরশিদ আলম নামে এক ব্যক্তি মারাত্বকভাবে জখমের শিকার হন।এতে অশ্বদিয়া গ্রামের শামীম নামে এক কিশোরসহ আরো ১০-১২ জন আহত হন। আহতদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এনায়েতপুর পোলের গোড়ায় ৩-৪ টি দোকানে তারা ভাংচুর চালিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।খবর পেয়ে রাত ১১:৩০ মিনিটে সেনবাগ থানার ওসিসহ পুলিশ সদস্য ছুটে আসেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করেন,পরে কিছুটা স্বাভাবিক হবার পর তারা চলে যান।

এমতাবস্থায় সীমান্তবর্তী দুটি গ্রামের মাঝে বিদ্যমান সংঘাতের আশংকায় আতংক বিরাজ করছে।।