কানাইমাদারী প্রিমিয়ার লীগ (KPL)-এর জমকালো ফুটবল আয়োজন

প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫২ পিএম
কানাইমাদারী প্রিমিয়ার লীগ (KPL)-এর জমকালো ফুটবল আয়োজন

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী এলাকায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘কানাইমাদারী প্রিমিয়ার লীগ (KPL)’। 

স্থানীয় তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

সেমিফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইমাদারী আলহাজ্ব ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সামশুল ইসলাম চৌধুরী। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি বরিশালের সভাপতি এবং চন্দনাইশ ছাত্র সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান। 

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দিদারুল আলম চৌধুরী বেলাল। 

সাড়া জাগানো এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাছির উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্য এবং কানাইমাদারী নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘের সভাপতি মো. আতিকুর রহমান সবুজ। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রিমন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন চৌধুরী। 

টুর্নামেন্টটি কানাইমাদারী আলহাজ্ব ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।