শার্শায় ইয়াবাসহ মাদক করবারি গ্রেফতার
শার্শা (যশোর) প্রতিনিধি:-
যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ সাগর (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফিরোজ সাগর (৩৬) শার্শা উপজেলার শ্যামলাগাছি (ত্রিমোহনী) গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।
রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার সময় উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম ১০নং শার্শা ইউনিয়নের শ্যামলাগাছি গ্রামের আশরাফুলের ইজিবাইক গ্যারেজের সামনে ফিরোজ সাগরকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এসময় তার কাছে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান,এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।









