পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ানকে খাগড়াছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:২৫ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ানকে খাগড়াছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সফরে এসে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরকালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে স্বাগত জানান বিএনপি নেতারা। তারা খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, পাহাড়ি অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মন্ত্রীর এ সফরের মাধ্যমে খাগড়াছড়ির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীরা মন্ত্রীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।