খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:৫১ পিএম
খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

বিপ্লব তালুকদার,‌ খাগড়াছড়ি প্রতিনিধি:

 ১৪ জুন খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনায় এক নারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, আজ রবিবার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে ওই নারী শিক্ষিকার ওড়না অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষিকার নাম শ্রী অর্পনা ধর(৪০)। তিনি অপু ধরের স্ত্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকায় বসবাস করতেন।

এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।