‎চ্যালেঞ্জ পেরিয়ে নতুন দায়িত্বে ওসি সোলাইমান ‎সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযানে আলোচিত এই পুলিশ কর্মকর্তা এবার খুলশী থানায়

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
‎চ্যালেঞ্জ পেরিয়ে নতুন দায়িত্বে ওসি সোলাইমান  ‎সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযানে আলোচিত এই পুলিশ কর্মকর্তা এবার খুলশী থানায়

‎মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

‎চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তা ওসি সোলাইমানের কর্মজীবনের সাম্প্রতিক অধ্যায়গুলো ছিল নানা চ্যালেঞ্জে ভরা। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি নগর পুলিশের আলোচিত কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার তিনি বাকলিয়া থানা থেকে খুলশী থানায় নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ওসি সোলাইমান পাঁচলাইশ থানার দায়িত্ব গ্রহণ করেন। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। পরে তাকে বাকলিয়া থানায় পদায়ন করা হয়......

‎বাকলিয়া থানায় দায়িত্ব গ্রহণের সময়ও পরিস্থিতি সহজ ছিল না। পূর্ববর্তী একটি বহুল আলোচিত ইয়াবা-সংক্রান্ত ঘটনার জেরে থানার একাধিক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়ে ওসি সোলাইমান থানার কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে জোর দেন।

‎দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি তৎপরতা পরিচালিত হয়। পুলিশের একাধিক অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অবস্থানের কারণে তিনি সন্ত্রাসী ও মাদক কারবারিদের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠেন।

‎শুধু অভিযান পরিচালনাই নয়, থানাভিত্তিক জনসেবার মান উন্নয়নেও গুরুত্ব দিয়েছেন তিনি। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ, সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ তার দায়িত্ব পালনের অন্যতম দিক হিসেবে উল্লেখ করছেন এলাকাবাসী।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওসি সোলাইমান বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা তাকে প্রতিটি কঠিন সময়ে দায়িত্ব পালনের শক্তি জুগিয়েছে। তিনি খুলশী থানায় নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবার সহযোগিতা কামনা করেছেন।

‎নগর পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব, অপরাধ দমনে দৃঢ় অবস্থান এবং জনবান্ধব পুলিশিংয়ের কারণে ওসি সোলাইমান ইতিমধ্যে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। খুলশী থানায় তার নতুন দায়িত্ব পালনের দিকেও তাই নজর থাকবে নগরবাসীর।

‎নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনআস্থা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা