আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:৩৬ পিএম
আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

আমতলী উপজেলা বিএনপি র সাবেক সভাপতি জালার উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক ইউনিয়ন।

শনিবার বেলা ১১ টায় আমতলী জেলা রপরিষদ ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । আমতলী উপজেলা শ্রমিক ইউনিয়ন এর সদস্য সিএনজি চালক মো: আমিরুল ইসলাম ।

তিনি লিখিত বক্তব্যে বলেন ,” বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির এর নামে সম্প্রতি একটি মহল সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা বিানোয়াট ঘটনা সাজিয়ে সংবাদ সম্মেলন করেন । তারবিরুদ্ধে যে সংবাদ সম্মেলনে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা অদৌ সত্য নয় ।

তিনি যখন চাঁদাবাজীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তখনি তার বিরোধী পক্ষরা তার বিরুদ্থে বিভিন্ণ রকমের অপপ্রচার করতে থাকে । মো: আমিরুল ইসলাম আরো বলেন ,” মো: মন্জুরুল ইসলাম বিগত আওয়ামীলীগের াামলে আওয়ামীলগের নেতা মো: খোকন মৃধার সহযোগী হিসাবে বিভিন্ণ যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজী করত । ৫ আগষ্টের পর মন্জুরুল ইসলাম চাদাবাজী করতে না পারায় বিএনপির কতিপয় নেতাদের ছত্রছায়ায় জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার করে যাচ্ছে ।

তিনি জানন,” গত ২ মার্চ ২০২৬ বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো: অলিউল্লাহ , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা , আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , সিএনজি, অটোরিকশা , ও মাহেন্দ্রা মালিক দের উপস্থিতিতে কোর চাদাবাজী হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় । গত ৫ মে ২০২৬তারিখে আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি মো: মিল্টন হাওলাদার তার সহযোগীদের দের নিয়ে সিএনজি চালকদের নিকট থেকে প্রতিমাসে ২৫০০ টাকা চাঁদা দাবী করেন । বিষয়টি পুলিশ জানতে পেরে মিল্টণ হাওলাদার ও তার সহযোঘী সুমন কে গ্রেফতার করে । জালাল উদ্দিন ফকির চাঁদাবাজীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।#