মাভাবিপ্রবিতে আদিবাসী শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৫:০৯ পিএম
মাভাবিপ্রবিতে আদিবাসী শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

সাব্বির,  মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MBSTU) Indigenous Students’ Association-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রত্নময় চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেংগ্রী মৃ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি রত্নময় চাকমা তার বক্তব্যে বলেন, Indigenous Students’ Association-এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। তিনি সংগঠনের সকল সদস্য, সিনিয়র, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠন শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং এটি আদিবাসী শিক্ষার্থীদের ঐক্য, অধিকার, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আরও উল্লেখ করেন, নতুন কমিটির সবাইকে সঙ্গে নিয়ে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলাই হবে তাদের লক্ষ্য, যেখানে সকল শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, নতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার এবং নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করাই হবে তাদের অগ্রাধিকার। সকলের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে, সাধারণ সম্পাদক সেংগ্রী মৃ তার বক্তব্যে বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। তিনি সংগঠনের সকল সদস্য, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই সংগঠন আদিবাসী শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ও গঠনমূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে, সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে সংগঠনটিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সম্পাদক।