রাজশাহীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ ইমন নামের এক মাদক কারবারি গ্রেপ্তার
ইব্রাহিম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ ইমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (৯ মে) ভোররাতে মহানগরীর শাহমখদুম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবরি হলেন মো. ইমন আলী (২১) সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ইসলামনগর এলাকার বাসিন্দা ।
শনিবার র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ইমন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।








