রাঙ্গামাটির চন্দ্রঘোনায় স্যালাইন ব্যাগে চোলাই মদ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:৩৮ পিএম
রাঙ্গামাটির চন্দ্রঘোনায় স্যালাইন ব্যাগে চোলাই মদ, গ্রেপ্তার ২

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ২নং রাইখালী ইউপি হতে

চোলাই মদ সহ দুই মাদক পাচারকারী মহিলা কে গ্রেপ্তার করা হয়েছে । শনিবার দুপুরে রাইখালী কাজী পাড়া

সিএনজি স্ট্যান্ড থেকে অভিনব পন্থায় প্লাস্টিকের স্যালাইন ব্যাগ ভর্তি ১৮ লিটার চোলাই মদ সহ খাদিজা

আক্তার(৩৫) ও তানিয়া আক্তার (৪০) কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে ।

গ্রেপ্তারকৃত আসামিরা চট্টগ্রাম মহানগর খুলশী আম বাগান এলাকায় বসবাস করে ।

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের জানান, থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে ।