প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে চবি ছাত্রদলের ইফতার
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে চবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত হয় ইফতার।এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন।
হৃদয় বলেন "প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের সমাজ এবং রাষ্ট্রের সম্পদ তারা লাখো শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে আজকের ইফতার পার্টি শুধু মাত্র ইফতার নয়, ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে এই বার্তা দেওয়া হয়েছে"।
ইফতার পার্টিতে চবি শাখা ছাত্রদলের সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।।
বা/মে২৪/ম









