নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর উপকূল

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তর উপকূল

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


রোববার ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের কম্পন উত্তর দ্বীপের পূর্ব উপকূলজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।


জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।


অগভীর এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় আফটারশক বা পরবর্তী কম্পন পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য মেলেনি।


এদিকে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। একই সঙ্গে এই ভূকম্পনের কারণে ভবিষ্যতে কোনো অতিরিক্ত ঝুঁকি বা দুর্যোগের আশঙ্কা রয়েছে কি না, তাও মূল্যায়ন করা হচ্ছে।



এমকে/বিএম২৪