হাসিনা-হাদি হত্যাকারীদের ফেরাতে ভারতের প্রতি অনুরোধ
সূত্রঃ সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও দেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে বিষয়টি উত্থাপন করা হয়।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতকে অনুরোধ করা হয়েছে।









