প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকটি শেষ হয়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।


এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরে গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।


গত এপ্রিলে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম ভারত কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে। নতুন দায়িত্ব নিতে গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।



এমকে/বিএম২৪