ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’ (RAW) প্রধান পরাগ জৈন।


সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। তবে ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।


ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।


এর আগে বাংলাদেশ সফরের আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।



এমকে/বিএম২৪