রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম অফিস :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত ৩০ জুন নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার,এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান আপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রাক্তন সভাপতি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, এবং প্রাক্তন সভাপতি রোটারিয়ান এস. এম. জমির উদ্দিন।

অনুষ্ঠানে ক্লাবের বিগত এক বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রামাণ্য উপস্থাপনা প্রদর্শন করা হয়। প্রদর্শনী ও ক্লাবের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস, সিপি রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, সিপি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, পিপি রোটারিয়ান মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী (রেজা), পিপি রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি রোটারিয়ান আ. ম. ম. সাজ্জাদ, পিপি রোটারিয়ান ডা. এম. এ. করিম (পিএইচডি), পিপি রোটারিয়ান মাহফুজুর রহমান, পিপি রোটারিয়ান জামাল উদ্দিন, পিপি রোটারিয়ান আজিজুল হক, আইপিপি রোটারিয়ান এস. এম. জমির উদ্দিন, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান, পিপি কামরুল মোর্শেদ রোট্যারেক্টর ফাউজুল, ইফতি, বাতিন, তন্ময় নিশি সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান আবু হায়দার চৌধুরী আমজাদ এবং রোটারিয়ান শহীদুল ইসলাম চৌধুরীকে, সম্প্রতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক (ডিরেক্টর) নির্বাচিত হওয়ায়। একই সঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারকে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক (ডিরেক্টর) নির্বাচিত হওয়ায় আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং ফেলোশিপ ডিনারের মাধ্যমে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।