জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপি....

বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। 

এসময় তিনি বলেন, ২৪ এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি বিজড়িত ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের এই ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির আজ প্রথম দিন। আমরা আমাদের এই মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে পদক্ষেপ হাতে নিয়েছি তা নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা যোগাবে। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ সহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।