মাদক সেবন কালে বিএনপি নেতা জুয়েল মেম্বারসহ আটক ৬

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
মাদক সেবন কালে বিএনপি নেতা জুয়েল মেম্বারসহ আটক ৬

নাছির নোমান,  ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁওতে গভীর রাতে মদ-জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ ।

বুধবার ( ১ জুলাই ) ভোররাত ৪ টায় তাদের আটক করা হয়। 

থানার অদুরবর্তী সেমিপাকা একটি ঘরে প্রতি রাতে মদ জুয়ার আসর বসানোর গোপন সংবাদ পেয়ে ঘরটি ঘেরাও করে পুলিশ ফোর্স। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভাঙ্গার ঘোষনা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয় । পুলিশ দেখে টয়লেটে ঢুকে পড়েন জুয়েল মেম্বার। সেখান থেকে ভোররাত ৪ টায় তাকেসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় আভিযানিক পুলিশ ফোর্স ।

এসময় ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় । 

উৎসুক শত শত স্থানীয় জনগন এসময় উপস্থিত ছিল।


আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও সদ্যঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক।

কমিটি ঘোষনার পর গত ২৮ জুন রাতে ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটায় দলীয় কার্যালয়ে জুয়েলসহ ইউনিয়ন বিএনপি নেতাদের ঘটা করে সম্বর্ধনা দেয় সংগঠনটি৷। 

এদিকে মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা।