ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড করা নিষিদ্ধ বলে জানিয়েছে দূতাবাস।


শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।


দূতাবাসের তথ্য অনুযায়ী, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।


এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজও এই ভিসায় করা যাবে না।


একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।



এমকে/বিএম২৪