বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে 'একাত্তর টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৮:৫২ পিএম
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে 'একাত্তর টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আসাদুজ্জামান,   বিশেষ প্রতিনিধি:

জাঁকজমকপূর্ণ আয়োজন ও আনন্দঘন পরিবেশে মধ্যে দিয়ে ঝিনাইদহে দেশের অন্যতম সেরা আইপি টেলিভিশন চ্যানেল 'একাত্তর টিভি'র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে জেলা প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীটি পালিত হয়।

একাত্তর টিভি'র জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা সাংবাদিকতা ভুবনের উজ্জ্বল নক্ষত্র রাজীব হাসানের বিশেষ নিমন্ত্রণ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ, স্থানীয় সরকার প্রশাসনের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মোসফেকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ সাংবাদিকদের উল্লেখযোগ্য অংশ।

অনুষ্ঠানে বক্তারা একাত্তর টিভি'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সেইসাথে, বিগত সরকারের আমলে তদের বিতর্কিত কর্মকাণ্ডেরও তীব্র সমালোচনা করেন।

এক পর্যায়ে, হাসোজ্জ্বল ও আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি পরিসমাপ্ত হয়।