প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ১ দিন আগেই কক্সবাজারে অর্ধ ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ১ দিন আগেই কক্সবাজারে অর্ধ ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান'র সফরের ১দিন আগেই কক্সবাজারে সরকারের অর্ধ ডজন মন্ত্রী-প্রতিমনাত্রী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার এসে পৌঁছেছেন সরকারের ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর পৌছানোর পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

কক্সবাজারে আসা ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশ্বস্ত সুত্রে জানা গেছে,কক্সবাজারে আগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী কক্সবাজার এসে যে যে স্থানগুলো পরিদর্শন করবেন তার সার্বিক প্রস্তুুতি দেখভাল করবেন।