প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ,চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
সরকার গঠনের চার মাসের মাথায় পর্যটন নগরী কক্সবাজারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান'র একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধনের আগমন উপলক্ষে পর্যটন নগরীতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ইতোমধ্যে নালা-নর্দমা পরিস্কার, রাস্তার ফুটপাতে রং লাগানো,অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ধোঁয়া মোছার কাজ সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার শহর যেন এক নববধূ সাজে সজ্জিত। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। ১৩ জুন দুই দিনের সফরে সমুদ্র নগরী কক্সবাজারে সফরসুচি থাকলেও পরবর্তীতে একদিনের সফরসুচি ঠিক করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ১৩ জুন সকালে আসে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে সন্ধ্যায় সুধী সমাবেশে যোগ দিয়ে রাতেই ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হবেন। প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসুচিতে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সকাল ১০টায় কক্সবাজার বিমান বন্দর থেকে সোজা সদরের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল খননের মাধ্যমে জেলার খাল খনন কর্মসূচী উদ্বোধন করবেন।। সেখান থেকে গিয়ে বেলা ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করবেন ও পার্ক পরিদর্শন করবেন। দুপুর ১টায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। দেড়টায় নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সোয়া ২টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সেখান থেকে চকরিয়া এসে বিকাল ৪টায় চকরিয়া পৌরটার্মিনাল চত্বরে রাজনৈতিক সমাবেশে যোগদান করবেন। বিকাল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন ও সমুদ্র সৈকত দর্শন করবেন। পরিশেষে রাত ৮টায় লং বীচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন এবং রাত ১০টার ফ্লাইটে কক্সবাজার বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
বিশেষ সূত্রে জানা গেছে, গত ২৯ শে জানুয়ারী পিএমখালী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এমপি ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে বা তার দল ক্ষমতায় গেলে পাতলী খাল পুনঃখনন করবে এবং আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই উদ্বোধন করবেন ইনশা-আল্লাহ। সেই ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে ১৩ জুন সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত "পাতলী খাল" পুনঃখনন করবেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁও উপজেলা বাসীর বিশাল প্রস্তুতি ও "ডেইলি ঈদগাঁও নিউজ" এর মাধ্যমে সিনিয়র শিক্ষক ও সাংবাদিক নুরুল আমিন হেলালীর প্রাণের দাবী,ঈদগাঁও উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন,১০০ শয্যা বিশিষ্ট ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করুন,বাণিজ্যিক নগরী ঈদগাঁও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ফায়ার সার্ভিস স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া,
কক্সবাজারে প্রস্তাবিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জেলার মধ্যবর্তী উপজেলা হিসেবে ঈদগাঁওতে স্থাপনে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করন,
অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা ভিত্তিক একটি কলেজ ও একটি মাধ্যমিক স্কুল সরকারি করণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ঈদগাঁওবাসীর প্রাণের দাবি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অনেকেই প্রধানমনাত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যে বড় বড় বিলবোর্ড ও ব্যানার টাঙিয়ে নিজেদের শক্তিমত্তার বার্তা দিয়েছেন। অপর গত এক সপ্তাহ যাবত প্রধানমন্ত্রীর আগমন স্থানগুলো ধোঁয়ে মুছে পরিস্কার করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শহরের প্রতিটি মোড়ে অবৈধ যানবাহন ও অপরিচিত লোকজনের গতিবিধি পর্যবেক্ষণে চেক পোস্ট বসানো হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে টহল দিতে দেখা যাচ্ছে। বলতে গেলে মাননীয় প্রধানমনাত্রীর কক্সবাজার সফরকে ঘিরে নেতকর্মীরা যেমন উচ্ছ্বসিত তেমনি প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।









