প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতিও খোদাই করে সংযোজন করা হয়েছে বলে বিএনপির পোস্টে উল্লেখ করা হয়।
এমকে/বিএম২৪









