জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর রাতে র্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। সেখানে দীর্ঘদিন ধরে কয়েকজন শীর্ষ মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব সূত্র আরও জানায়, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে একের পর এক অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে।
এমকে/বিএম২৪









