খাগড়াছড়ি জন্মাষ্টমী পরিষদের সভাপতি ধনা চন্দ্র সেন সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১১:৫২ পিএম
খাগড়াছড়ি জন্মাষ্টমী পরিষদের সভাপতি ধনা চন্দ্র সেন সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

আজ শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রথম অধিবেশনে সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন উৎপল কুমার দে । পরে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে সাবেক উপদেষ্টা সুর্দশন দত্ত ও বীর মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ চক্রবর্তী। 

সভায় আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়। 

শেষে সভাপতি অশোক মজুমদার সমাপনী বক্তব্য রাখেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। 

পরে ২য় অধিবেশন সভার উপস্থিত সকলে মতামতের ভিত্তিতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার কমিটির সভাপতি হিসেবে ধনা চন্দ্র সেন এর নাম ঘোষণা করা হয় পরে সাধারণ সম্পাদক পদে প্রভাত তালুকদার এর নাম ঘোষণা করা হয় ।

পরে নতুন কমিটির সভাপতি সম্পাদক প্রতি বছরের মতো এবারও ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতির জন্য সর্বস্থরের সনাতনীদের সহযোগিতা কামনা করেন।