রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় রুশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
দূতাবাস জানায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।
পুতিনের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে রুশ দূতাবাস।
এর আগে গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন বঙ্গভবনের দরবার হলে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান।
এমকে/বিএম২৪









