পোশাক শ্রমিকদের আন্দোলন, দু'ঘন্টার বেশি যানযট অতিষ্ঠ পথচারী
এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় এলাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
শনিবার (২ মে) সকাল থেকে নগরীর ব্যস্ততম এ সড়কটি অবরোধ করেন আজিম গ্রুপ-এর সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে শত শত নারী-পুরুষ শ্রমিক অংশ নেন।
অবরোধের কারণে কাপ্তাই, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও মোহরাসহ আশপাশের এলাকার যাত্রীরা দুই ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে পড়েছেন।
বিশেষ করে নারী, শিশু ও রোগীদের ভোগান্তি বেড়ে যায়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
একজন শ্রমিক জানান, ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের ওভারটাইম ভাতা এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি প্রতি মাসেই বেতন দিতে দেরি হচ্ছে। আসন্ন ঈদুল আজহার আগে বকেয়া পরিশোধ, বোনাস এবং মে মাসের অর্ধেক বেতন দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।








