লুৎফর রহমানের মায়ের জানাজায় নুরুজ্জামান লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম
লুৎফর রহমানের মায়ের জানাজায় নুরুজ্জামান লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা

শার্শা (যশোর) প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকার বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমানের মা শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার জানাজার নামাজে যশোর-৮৫/১ (শার্শা) আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুতায়ার ভারত, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আলহাজ্ব নুরুজ্জামান লিটন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।

জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরাও অংশ নেন।