সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ আটক-১
শার্শা (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০.২ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার শিকড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমিরুল ইসলাম (৩০)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৫ জুলাই ২০২৬) রাতে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০.২ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।









