পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি

শার্শা (যশোর)প্রতিনিধি :

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আটক আসামি হলেন,শার্শা থানার বাগআঁচড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫)।

বুধবার (১৫ জুলাই) রাত এগোরাটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামস্থ বাগআঁচড়া বাজার হতে কায়বা গামী রাস্তায় অবস্থিত মজিদ ডাক্তারের (সাশিকোঃ সদর হাসপাতাল) ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী নজরুল ইসলাম নজুকে আটক করেন ও অপর একজন আসামী সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতে গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।