বাঘাইছড়িতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও ভারতীয় পণ্য জব্দ
মো:ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের একটি বিশেষ অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়েছে।
এ অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ১৫০ কার্টুন সিগারেট, ৯০ পিস কসমেটিকস, ৯২ বোতল দেশীয় মদ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও অস্ত্র কারবার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।









