সুজানগরে ৫৮ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৩৭২ আনসার-ভিডিপি সদস্য

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম
সুজানগরে ৫৮ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৩৭২ আনসার-ভিডিপি সদস্য

ছবি: বিডি মেইল

মো. আরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি


পাবনার সুজানগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৮টি পূজামণ্ডপে ৩৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কনক কুমার দত্ত।


পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন।


এ ছাড়া দায়িত্ব পালনকালে আনসার ও ভিডিপি সদস্যদের আবাসন, ডিউটি ব্যবস্থাপনা, রেজিস্টার সংরক্ষণ এবং করণীয় ও বর্জনীয় বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।