কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০টি বেহুন্দি জাল জব্দ
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়াণ নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে সোমবার (২১ অক্টোবর) কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়...
অভিযানটি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য দপ্তর, কুতুবদিয়া এবং এতে সহযোগিতা করে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।









